Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Jalpaiguri Ramakrishna Mission: মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে

Jalpaiguri Ramakrishna Mission Ashram started a special program aimed at building people
Jalpaiguri Ramakrishna Mission Ashram started a special program aimed at building people

 

জলপাইগুড়ি, ২৪ মে : মানুষ গড়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু করল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। তিন দিন ধরে চলবে এই বাৎসরিক অনুষ্ঠান। পূজা-পাঠ ও যুব সম্মেলনের মধ্য দিয়ে শুরু হল এই বিশেষ কর্মসূচি। তিন দিন ধরে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আয়োজন।

ছাত্র সমাজের মননকে বিকশিত করতে ও সঠিক দিশা দেখাতেই এই যুব সম্মেলনের আয়োজন। সঠিক শিক্ষা কীভাবে প্রকৃত মানুষ গঠনের ভিত তৈরি করে, সে কথা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত পড়ুয়াদের বোঝানো হয়। তুলে ধরা হয় যুব সমাজের মানসিক চেতনার বিকাশে স্বামী বিবেকানন্দের আদর্শের কথা। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির আশ্রমপাড়ায় রামকৃষ্ণ মিশনের প্রাঙ্গনে ভক্তদের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-ছাত্রীরা এদিন আসেন এই যুব সম্মেলনে অংশ নিতে।

তিন দিন ব্যাপী এই কর্মসূচির বিষয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ জানিয়েছেন, আমাদের কর্মসূচিগুলির একমাত্র উদ্দেশ্য হল মানুষ তৈরি করা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন শুধু ছাত্রদের জন্যই নয়, এর আগে শিক্ষকদের জন্য, কৃষকদের জন্যও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্ররা সত্যিকারের মানুষ হয়ে উঠলে, দেশের উন্নতি হবে। স্বামী বিবেকানন্দের ভাবনার এক শতাংশও যদি প্রতিফলিত হয়, দেশের অনেক উন্নতি হবে।’


You might also like!