West Bengal

2 years ago

'India' and NDA:'ইন্ডিয়া' ও এনডিএ— কোনও জোটেরই শরিক হতে চাইছেন না গুরুং

Bimal Gurung
Bimal Gurung

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটকে পাখির চোখ করলেও আপাতত ‘ইন্ডিয়া’ ও এনডিএ— কোনও জোটেরই শরিক হতে চাইছেন না গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম) প্রধান বিমল গুরুং।

গুরুংয়ের নেতৃত্বে এক প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা দেয়। তার আগে গুরুং সাংবাদিকদের বলেন, ‘‘নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি। সংসদের বাদল অধিবেশন চলাকালীন দেশের রাজধানীতে নিজেদের দাবি তুলে ধরব। মূলত মহিলা মোর্চাই এই কর্মসূচি নিয়েছে। ধর্নার মাধ্যমে মোদী সরকারকে বার্তা দিতে চাই। এত বছর বিজেপির সঙ্গে ছিলাম কিন্তু বিজেপি আমাদের কী দিয়েছে? বিজেপি নির্বাচনী ইস্তাহারে যে কথা লিখেছিল, তার কী হল? এই প্রশ্ন করতেই আমরা দিল্লি যাচ্ছি। ২০০৯, ২০১৪ অথবা ২০১৯-এর মতো পরিস্থিতি এখন পাহাড়ে আর নেই। এ বার সিদ্ধান্ত জানাতে হবে। সিদ্ধান্ত না জানালে আমাদের সমাধান বার করতে হবে। ১৫ অগস্টের পর বাকি সিদ্ধান্ত জানাব।’’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় স্তরে স্বীকৃতি নয়, ইদানীং গুরুং চাইছেন পাহাড়ে প্রভাব ফেরাতে। আর তাই তাঁর দিল্লিযাত্রা। কিন্তু পাহাড়ে রাজনৈতিক ভাবে কোণঠাসা গুরুংয়ের এতে কোনও সুবিধা হবে কি? প্রশ্ন কিন্তু থাকছেই।


You might also like!