Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Murshidabad:মুর্শিদাবাদে সেপটিক ট্যাঙ্কে নেমে মর্মান্তিক মৃত্যু ৩ শ্রমিকের, অসুস্থ আরও দু''জন

Tragic death by falling into septic tank in Murshidabad
Tragic death by falling into septic tank in Murshidabad

 

মুর্শিদাবাদ, ১৮ সেপ্টেম্বর : মুর্শিদাবাদে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ শ্রমিক। তাঁদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতদের নাম-রজব, মনিরুল শেখ এবং মাজু শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে মাদারতলায় এক ব্যক্তির বাড়িতে কাজ করছিলেন শ্রমিকেরা। প্রথমে সেপটিক ট্যাঙ্কে সেন্টারিংয়ের কাজের পর কাঠ তুলতে নেমেছিলেন রজব আলি নামে এক শ্রমিক। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে উদ্ধার করতে নামেন আরও তিন জন। তাঁরাও জ্ঞান হারান। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

হরিহরপাড়া ব্লক প্রশাসনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ শোফি বলেন, ‘‘হরিহরপাড়ায় এক ব্যক্তির বাড়িতে সেপটিক ট্যাঙ্কে সেন্টারিংয়ের কাজের পর কাঠ তুলতে নেমেছিলেন শ্রমিকরা। তখনই এই দুর্ঘটনা ঘটে। পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ।’’ দু''জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


You might also like!