Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

3 years ago

Paresh Adhikari on Rajya sabha Decission : নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নেব : পরেশ অধিকারী

I will accept the decision of the leadership
I will accept the decision of the leadership

 

কলকাতা, ৩ আগস্ট  : মন্ত্রিসভা রদবদলের ঘোষণার প্রাক্কালে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বুধবার ফোনে সংবাদমাধ্যমে বলেন, "নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা কেবল দলের সৈনিক।"

এসএসসি নিয়োগে নিয়ম বহির্ভূতভাবে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরেশ অধিকারীর বিরুদ্ধে। শুধু মৌখিক অভিযোগ ওঠা নয়, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল তা প্রমাণিত এবং হাইকোর্টের নির্দেশে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি যে কয়েকমাসের বেতন তিনি নিয়েছেন, সেটিও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দল এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরেশ অধিকারীর দূরত্ব তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের দাবি। তার প্রভাব এবার মন্ত্রিসভায় রদবদলে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিত্ব চলে গেলে কোনও আক্ষেপ বা আফশোস নেই? পরেশ অধিকারীর এককথায় জবাব, "না। শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। যে কাজ দেবেন সেটাই করব।" প্রসঙ্গত, মঙ্গলবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে একটি কর্মিসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় ডাক পাননি রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। তবে পরেশবাবু উপস্থিত না থাকলেও হাজির ছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উদয়ন গুহ বলেন, "সভায় যাওয়ার ইচ্ছা ছিল। আয়োজকদের তরফে ডাক পেয়েছি তাই গিয়েছি।"

You might also like!