Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Bharat Sevashram Sangha floor centre: ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় শতাধিক ত্রাণশিবির ভারত সেবাশ্রম সঙ্ঘের

Bharat Shevashram Sangha (File Picture)
Bharat Shevashram Sangha (File Picture)

 

কলকাতা, ২৬ মে: রেমাল ঘুর্নিঝড় মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ঘূর্ণিঝড়ের ভয়ংকরতার আভাস পেয়ে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর-সহ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে উদ্ধারকাজ ও মানুষকে দ্রুত উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে আগাম ব্যবস্থা নিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ।

জানা গেছে, ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকায় ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছেন। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, গঙ্গাসাগর আশ্রমের প্রায় দুই শতাধিক যাত্রী নিবাসের কামরা, কাকদ্বীপ এবং লট এইট আশ্রমের ৫০টি কামরা ও মহেন্দ্রগঞ্জ গ্রামোন্নয়ন কেন্দ্রের ঘরগুলি এবং সুন্দরবন এলাকায় সংঘের শতাধিক স্কুল, মিলন মন্দিরগুলিতে দুর্গত মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওইসব এলাকায় ত্রাণ সামগ্রী, শুকনো খাবার ও জামাকাপড় ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। যেহেতু রাতে ঝড় আছড়ে পড়ার কথা তাই বিভিন্ন জায়গায় অতিরিক্ত জেনেরেটারের ব্যবস্থা করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা রাতভর ঝড়ের গতিপ্রকৃতির ওপর নজর রাখবে এবং প্রয়োজনে রাতেই উদ্ধারকাজ ও ত্রাণের কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

You might also like!