Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

WB Weather Conditions: বুধের পর কমতে পারে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Heat may subside after Wednesday
Heat may subside after Wednesday

 

কলকাতা, ২৬ মে : তীব্র গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। ঘর্মাক্ত গরম কমে হ্রাস পেতে পারে তাপমাত্রা। তবে, আগামী ২৪ ঘণ্টাও গরমের দাপট থেকে স্বস্তি মিলবে না।

আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর্দ্রতার জন্যই এই অস্বস্তি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে, বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধববারে পর কমবে বৃষ্টি। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

You might also like!