Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Sarcastic Sukantar to Mamata:"এখন থেকে তিনি অজুহাত দিতে শুরু করেছেন'', মমতাকে কটাক্ষ সুকান্তর

Sarcastic Sukantar to Mamata
Sarcastic Sukantar to Mamata

 

ঝাড়গ্রাম, ২০ মে : নির্বাচনী জনসভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু বলেন, “গরম বাড়লে নাকি মাথা খারাপ হয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী সুস্থ আছেন কি না, জানি না। চাই তিনি ভাল থাকুন। কিন্তু এখন থেকে তিনি অজুহাত দিতে শুরু করেছেন।’’

ঝাড়গ্রামের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম ২৪ ঘণ্টা আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। ঝাড়গ্রামের সভা থেকে তাঁকে কটাক্ষ করলেন সুকান্তবাবু। রাজ্য বিজেপি সভাপতির দাবি, বয়স্ক বলে কুনারকে বিশ্রামে পাঠিয়েছিলেন। তাঁরা ‘তরুণ’ চিকিৎসক প্রণতকে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী করেছেন।

ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দেন তৃণমূলে। রবিবারের ঝাড়গ্রামে জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। বিজেপির তরফে জানানো হয়, তাদের ‘উচ্ছিষ্ট’ দলে নিচ্ছে তৃণমূল। সভায় এসেও সঙ্গে সঙ্গে ভাষণ শুরু করেন নি প্রধানমন্ত্রী। কানে কানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কিছু বলেন মোদী। তার পর মঞ্চে বক্তব্য শুরু করেন সুকান্ত।


You might also like!