Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

West Bengal

2 years ago

Narendra Modi: কাকদ্বীপ থেকে তৃণমূলকে তোপ মোদীর!

PM Narendra Modi from a meeting in Kakdwip (File Picture)
PM Narendra Modi from a meeting in Kakdwip (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের একমাত্র অস্ত্র দেশ তথা বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী যা করেন, তাতে বাধা দেওয়া। কাকদ্বীপে দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল এবং ইন্ডিয়া জোট বাংলাকে উলটো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালোবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা খেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র এটা হতে দেবে না। বিকাশের জন্য মোদি যা করে, তৃণমূল বলে সেটা হতে দেবে না।”

বিভিন্ন প্রকল্পে কাটমানির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। তাঁর তোপ, “আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, বাংলায় হতে দেবে না। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু ওদের তোলাবাজ এবং কাটমানি নিয়েই যত ভাবনা। তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূলের সব কাজে কাটমানি চাই। বাচ্চাদের মিডডে মিলেও কাটমানি চাই ওদের।”

এদিনও মোদির মন্তব্যে উঠে আসে রামকৃষ্ণ মিশনে হামলা, সন্তদের অপমান প্রসঙ্গও। তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায় বলেই অভিযোগ। তাঁর কথায়, “তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইস্কনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালিগালাজ দেয়। তৃণমূলের গুন্ডারা এই সব মঠে হামলা চালাচ্ছে।” শেষ দফার প্রচারে রবীন্দ্র আবেগ উসকে কাকদ্বীপের সভায় বক্তব্য শেষ করেন মোদি।

You might also like!