Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Former Transport Minister Snehashis Chakraborty :রাজনীতি ছাড়লেন প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

Former Transport Minister Snehashis Chakraborty
Former Transport Minister Snehashis Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী। কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে বসে বৃহস্পতিবার ঘোষণা করলেন, সক্রিয় রাজনীতিতে তিনি আর ফিরতে চান না।স্নেহাশিসবাবুর দাবি, কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকবেন না। তবে লেখালেখি, রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মতামত প্রকাশের মাধ্যমে জনপরিসরে সক্রিয় থাকবেন আগামিদিনে।

বিধানসভা নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন স্নেহাশিস।ফল প্রকাশের পর থেকেই তাঁকে রাজনৈতিক ময়দানে আর দেখা যায়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতেও উপস্থিত ছিলেন না। অবশেষে বৃহস্পতিবার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এমনিতেই তৃণমূল এখন চরম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তার ওপর উনি নিজে ভোটে হেরে গিয়েছেন। তাই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া ছাড়া পথ ছিল না স্নেহাশিস চক্রবর্তীর।

You might also like!