Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Trinamool Congress :ত্রাণে গরমিলের অভিযোগে চাপে প্রাক্তন বিধায়ক, পালাতে গিয়েই ধরা পড়লেন কালনায়

প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ
প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক  দেবপ্রসাদ বাগ আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাঁর বাড়িতে হানা দেয় নাদনঘাট থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘক্ষণ দরজা না খুলে অন্য পথ দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে তাঁকে আটক করা হলে স্থানীয় বাসিন্দারা ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

সরকারি ত্রাণ সামগ্রী সংক্রান্ত একটি মামলায় গত কয়েকদিন আগেই কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের নাম উঠে আসে। এরপর সোমবার গভীর রাতেই কালনা শহরে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় নাদনঘাট থানার পুলিশ। শুরু হয় ডাকাডাকি। অভিযোগ, বাড়ির ভিতরে দেবপ্রসাদ বাগ থাকলেও সাড়া দেননি। ফলে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশ আধিকারিকদের। এদিকে পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেখানে কয়েকশো মানুষের জমায়েত হয়ে যায়।

 সেই সময় বাড়ির অন্য একটি দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দেবপ্রসাদ বাগ। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। পালানোর আগে পুলিশের হাতে ধরা পড়ে যান অভিযুক্ত প্রাক্তন ওই তৃণমূল বিধায়ক। আটক করে তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও দেন। জানা গিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত তাঁকে ত্রাণ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এমনকী ধৃত প্রণব রায়ের মুখোমুখি দেবপ্রসাদ বাগকে বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

বলে রাখা প্রয়োজন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকী সেই তালিকায় রয়েছেন প্রাক্তন-বর্তমান বিধায়করাও।

You might also like!