Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Fire In Medinipur Market : মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শিশু

Fire In Medinipur Market (symbolic picture)
Fire In Medinipur Market (symbolic picture)

 

পশ্চিম মেদিনীপুর, ১৮ জুলাই  : মেদিনীপুর শহরের গেট বাজারে বৃহস্পতিবার ভোররাতে এক বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর, এই ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে আচমকাই বাজারে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন মুহূর্তের মধ্যে বাজারের পাঁচ থেকে ছয়টি দোকানকে ভস্মীভূত করে ফেলে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এই সময় একটি দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তার তাপে এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়। শিশুটিকে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবুও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বর্তমানে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এবং আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ পরিস্থিতির উপর নজর রাখছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে।


You might also like!