Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Forest Department : হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় উদ্ধার বিলুপ্তপ্রায় তক্ষক, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

Endangered Tokay Gecko Rescued Through the Prompt Action of Hingalganj Police
Endangered Tokay Gecko Rescued Through the Prompt Action of Hingalganj Police

 

হিঙ্গলগঞ্জ, ২ জুন : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় একটি বিলুপ্তপ্রায় তক্ষক (Tokay Gecko) উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়। হিঙ্গলগঞ্জের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা মহিউদ্দিন গাজীর বাড়িতে বিরল প্রজাতির এই সরীসৃপটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার একটি দল।থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল হালদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিরাপদে তক্ষকটিকে উদ্ধার করেন। মঙ্গলবার সেটিকে উত্তর ২৪ পরগনার রামপুর বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য আনুমানিক এক থেকে দেড় ফুট এবং ওজন প্রায় ২০০ থেকে ২৫০ গ্রাম বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সরদার জানান, বিলুপ্তপ্রায় এই প্রাণীটির সুরক্ষার স্বার্থে হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। রামপুর বন দফতরের আধিকারিক স্বপন গায়েন বলেন, খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।বিরল প্রজাতির এই প্রাণী উদ্ধার করে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়ায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকদের প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।

You might also like!