Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Hasanabad:বিদ্যুৎ দফতরের ভুল! হাসনাবাদে গ্রাহকদের লক্ষাধিক টাকার ক্ষতি

Electricity Department's mistake! Loss of lakhs of rupees to consumers in Hasanabad
Electricity Department's mistake! Loss of lakhs of rupees to consumers in Hasanabad

 

হাসনাবাদ, ২৭ জুন: বিদুৎ দফতরের কর্মীদের গাফিলতিতে হাসনাবাদ প্রায় ৪০ থেকে ৪৫ টি বাড়ির বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে গেল। বুধবার রাতে হাসনাবাদ থানার বিশপুর অঞ্চলের দুর্গাপুর খলিশাখালী অঞ্চলে এই ঘটনা ঘটে। বাড়ির ইলেকট্রিক সরঞ্জাম-সহ বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল ফোন বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র,সহ সরঞ্জামের ক্ষতিপূরণের দাবি তোলেন তাঁরা। আর এই দাবিতে রাতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

সন্ধ্যের পর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দিতেই হাই ভোল্টেজের জেরে এলাকায় ওই ঘটনা ঘটে। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে যান। সারারাত এলাকায় বিদুৎ সংযোগ বন্ধ থাকে। ভ্যাপসা গরমে বাসিন্দাদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়। বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা নিয়ে একাধিকবার হিঙ্গলগঞ্জ বিদ্যুৎ দফতরের যোগাযোগ করা হলেও কোনও সুরহা হয়নি। গ্রামবাসীদের আরও দাবি, যত সময় পর্যন্ত আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা বিদ্যুৎ দফতর না করবে তত সময় পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব।


You might also like!