Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Ritabrata Banerjee : তৃণমূলে বিদ্রোহী শিবির আরও শক্তিশালী, ৬৪ সদস্য নিয়ে বড় দাবি ঋতব্রতর

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ শিবিরে বিধায়কের সংখ্যা আরও বেড়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভার বাইরে তিনি জানান, বিদ্রোহী বিধায়কের সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৪-তে পৌঁছেছে এবং ভবিষ্যতে তা আরও বাড়তে পারে।এদিকে, এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।এই পরিস্থিতিতে ঋতব্রত বলেন, “আমরাই তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছি না।”

তৃণমূলের পরিষদীয় দলের পাশাপাশি সংসদীয় দলেও ভাঙন ধরেছে। লোকসভায় কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্ব ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন। অন্যদিকে রাজ্যসভাতেও ২ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে সাঁড়াশি চাপে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁরা দিল্লিতে সোনিয়া গান্ধি-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। সূত্র মারফত খবর, মমতাকে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রী মমতা কংগ্রেসে যোগ দেবেন কি না তা নিয়ে জল্পনার মাঝেই রাজ্যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তাঁরাই তৃণমূল। কংগ্রেসের সঙ্গে তাঁরা মিশে যাচ্ছেন না।

লোকসভায় তৃণমূলের বিদ্রোহী শিবিরে সাংসদদের তালিকা যে আরও বাড়বে তা আগেই জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এই আবহে শোনা যাচ্ছে, বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন মালা রায় ও সায়নী ঘোষ। কয়েকদিন আগেই পুরনো সব কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গড়েছে তৃণমূল। সেই কমিটিতে মালা রায় ও সায়নী ঘোষ ছিলেন। তাঁরাও বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন বলে জল্পনা ছড়াতেই অভিষেকের সংগঠন নিয়ে কটাক্ষ করেন ঋতব্রত। ফের একবার তিনি বলেন, “অভিষেকের সং আছে, গঠন নেই।”বিরোধী দলনেতা বলেন, “সংখ্যাটা ৬৪ পেরিয়ে গিয়েছে। আগামীকাল হয়তো সংখ্যাটা ৬৫ হয়ে যাবে। এই ভাঙন চলতে থাকবে। কে কোথায় কার সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করছে তা নিয়ে আমরা কিছু বলতে পারব না। আমরাই তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশছি না।”

You might also like!