Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Dilip Ghosh :ফের বিস্ফোরক দিলীপ! তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে তোপ বিজেপি নেতার

Dilip Ghosh
Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্নীতি ও সই জাল বিতর্কে চাপে তৃণমূল কংগ্রেস। এই আবহে কড়া আক্রমণ শানিয়ে Dilip Ghosh দাবি করেন, দুর্নীতির অভিযোগেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। তিনি আরও বলেন, অপকর্মের জন্য দলটিকে ব্যান করা উচিত এবং তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করেন।

বিরোধী দলনেতা রেজোলিউশনে সই জাল কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, “পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল”। দিলীপের দাবি, “অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত। ওদের প্রতীক ব্যান করে দেওয়া উচিত। জঙ্গি সংগঠনের মতো কাজ করে তৃণমূল কংগ্রেস।”

এই প্রসঙ্গে দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, “সবাইকে চুরি করতে শিখিয়েছেন। এখন তার ফল ভোগ করতে হবে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। রাখাল স্কুলে সবার খাতা বই পেনসিল চুরি করত। যেদিন ধরা পড়ল সেদিন মাসির কানে কথা বলার বাহানায় মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল। বলল মাসি তুমিই আমাকে চুরি করতে শিখিয়েছ। কান কাটা এখনও বাকি আছে পিসির”।

শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়েও কার্যত ব্যঙ্গাত্মক সুর শোনা গেল মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। সৌগত রায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। এর-তার গায়ে ডিম ছুঁড়ে নষ্ট করবেন না। ডিম খান। শক্তি বাড়ান। ফালতু লোককে ডিম মেরে লাভ নেই।”

You might also like!