Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Dilip: অভাবী, কৃতী পড়ুয়ার বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলীপের

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

মালদা, ২৪ জুন: মালদার এক অসহায়, কৃতী পড়ুয়ার বাড়িতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শহরের শুভঙ্কর বাঁধে প্রাতঃভ্রমণ, মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় এবং চা চক্রে যোগ দিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপবাবু। মালদা ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রীন পার্ক মনসা তলা বস্তির বাসিন্দা সদ্য আইআইটিতে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে যান দিলীপ ঘোষ।

ওই ছাত্রের সাথে দেখা করেন আগামী দিনে তাঁর পুরনো জায়গা খড়্গপুরে ছাত্রটির পড়াশোনা করতে যাতে কোনও অসুবিধা না হয় তার প্রতিশ্রুতিও দেন। অভিজিৎ রায় সদ্য আইআইটি-তে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দাদু কয়লা বিক্রি করে ও টোটো চালিয়ে এই ছাত্রকে মানুষ করেছেন। বাবা নিখোঁজ এবং মা মানসিকভাবে ভারসাম্যহীন। দিলীপ ঘোষ বাড়িতে আসায় খুশি ছাত্রের পরিবার।

You might also like!