Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Kanchrapara News: কাঁচরাপাড়ায় স্কুলের সিক রুমে কোটি টাকা, হিসাব রক্ষক আটক

Huge amount of cash found in a school of Kanchrapara
Huge amount of cash found in a school of Kanchrapara

 

উত্তর ২৪ পরগনা, ১১ জুন : উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ায় একটি স্কুল থেকে উদ্ধার হল এক কোটিরও বেশি টাকা। স্কুলের মধ্যে সিক রুমেরর ভিতরে মিলেছে বিপুল পরিমাণ নগদ টাকা। এখনই শেষ নয়, মিলেছে জন্ম নিরোধক, নিত্য ব্যবহার্য জিনিসপত্রও। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ঘটনায় হতবাক স্থানীয়েরা। বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলল টাকা গোনা। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। নগদ উদ্ধারের পর রাতেই টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয় স্কুলে। প্রথমে টাকা গোনার দু’টি যন্ত্র পৌঁছয় স্কুলে। পরে আরও একটি যন্ত্র নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ভোর সাড়ে ৪টে পর্যন্ত প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা গোনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১ কোটির বেশি টাকা মিলেছে দশটি প্যাকেট থেকে। স্কুলের হিসাব রক্ষককে আটক করে বীজপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্কুলে গিয়েছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তাঁর অভিযোগ, ‘‘স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন কাঁচরাপাড়ার পলাতক প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী। তিনি ও তাঁর দাদা প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী মিলে এই স্কুলটাকে বাগানবাড়ি বানিয়েছিলেন। এত টাকা তো স্কুলে থাকতে পারে না। আর খাট-পালঙ্ক, আলমারি দিয়ে সাজানো বাতানুকূল গেস্ট রুম কোন স্কুলে থাকে?’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পালের দাবি, উদ্ধার হওয়া নগদ অর্থ স্কুলে ভর্তি বাবদ ফি-এর টাকা।

You might also like!