Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Hawker Eviction : উচ্ছেদে আদালতের হস্তক্ষেপ, হকারদের পক্ষে অন্তর্বর্তী নির্দেশ হাই কোর্টের

Hawker Eviction
Hawker Eviction

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হকার উচ্ছেদ অভিযান নিয়ে আপাতত স্বস্তি পেলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যাদবপুরে রেলের জমিতে বেআইনি দখলদার উচ্ছেদ সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাই কোর্ট আগামী ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।আদালত জানিয়েছে, রেলের জমিতে হকার উচ্ছেদ সংক্রান্ত বিভিন্ন মামলার একসঙ্গে শুনানি হবে। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত থাকছে বলে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই রেলের জমিতে থাকা বেআইনি দখলদার সরানোর অভিযান চলছিল। শিয়ালদহ, হাওড়া, দমদমের মতো গুরুত্বপূর্ণ স্টেশন তো বটেই, প্রায় সব স্টেশনেই দখলমুক্ত করার অভিযানে নামে আরপিএফ ও রেল পুলিশ। অন্যদিকে, গত রবিবার গভীর রাতে যাদবপুরে স্টেশনের ধারে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ এবং হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন ক্ষতিগ্রস্ত হকাররা। সেখানে সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা চলে আসায় উত্তেজনা বেড়েছিল।

বুধবার হকারদের তরফে আইনজীবী শামিম আহমেদ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে বিষয়টি আদালতের বিবেচনায় আনার আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে মামলা করার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, আপাতত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন। এর আগে হাওড়া, কোন্নগর, ডানকুনি-সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে হাই কোর্টে একাধিক মামলা দায়ের হয়। উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হকাররা। সেই সমস্ত সবকটি মামলার শুনানি এক সঙ্গে হবে বলে জানিয়েছে আদালত।

You might also like!