Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বিতর্কের অবসান, ‘ধাম’ শব্দ ব্যবহার বন্ধের ইঙ্গিত

Suvendu-Adhikari-Digha
Suvendu-Adhikari-Digha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিঘার জগন্নাথ মন্দির ঘিরে চলা বিতর্কের মধ্যেই নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি জানান, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির চিঠি ও পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্রের মধ্যস্থতার ভিত্তিতে দিঘার মন্দির কমপ্লেক্সের নাম পরিবর্তন করা হচ্ছে। এখন থেকে এই প্রকল্পের নাম হবে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’।সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী রাজ্যের প্রস্তাব মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুভেন্দু বলেন, ‘‘ওড়িশার মুখ্যমন্ত্রী পুরীর সাংসদ সম্বিৎকে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, সকলেই চান পুজোপাঠ হোক। কিন্তু ধাম শব্দ সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’’ তার পরেই শুভেন্দু বলেন, ‘‘বিতর্ক আগেই ছিল। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে দিঘার ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দিচ্ছি।’’ নতুন নাম কী হবে, তা-ও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু তাতেই মন্ত্রিসভার অনুমোদন রয়েছে, হিডকোর টেন্ডার রয়েছে, সরকারি অর্থ হয়েছে। যেখানে ঠাকুরের পুজোপাঠ হয়, সেই স্থাপত্য মন্দির নামেই পরিচিত হবে। শ্রী জগন্নাথ দেব মন্দির নামে পরিচিত হবে।’’ মুখ্যমন্ত্রী এ-ও জানান, দিঘার মন্দিরে পুজোপাঠ ভারতীয় সংস্কৃতি, শাস্ত্রে জগন্নাথ দেবের পুজোপাঠের নিয়ম মেনে হবে। মন্দিরের পুরো এলাকাতেই সাত্ত্বিক ভাবে পুজো হবে। প্রসাদ হবে। পরিচালন ট্রাস্ট কমিটির বিষয়েও জানিয়ে দেওয়া হবে। ওয়েবাসাইটেও দেওয়া হবে।

দিন কয়েক আগে শুভেন্দু মায়াপুরের ইস্কন মন্দিরে গিয়েছিলেন। তিনি জানান, সেখানে রাধারমণের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরের পুজোর দায়িত্বে রয়েছে ইস্কন। তার পরেই পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, ‘‘মন্দিরের নামে ধাম লেখা ঠিক হয়নি। কাগজপত্র দেখেছি, কালচারাল সেন্টার হিসাবে গড়েছিল। দ্রুত ধাম শব্দ অপসারণ করব। সনাতন সংস্কৃতিতে যে অপমান আগের সরকার করেছে, এই সরকার তা করবে না।’’

সম্বিত জানান, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণের দূত হিসাবে শুভেন্দুর কাছে এসেছেন। তাঁর পাঠানো চিঠি তুলে দিয়েছেন। কেন ‘ধাম’ শব্দ নিয়ে তাঁদের আপত্তি, তা-ও জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘২০২৫ সালের এপ্রিলে বাংলার তৎকালীন সরকার দিঘায় মন্দির উদ্বোধন করে। নাম দেয় জগন্নাথ ধাম। প্রভুর যত মন্দির হয়, ততই ভাল, হওয়াও উচিত। মন্দির তৈরিকে স্বাগত জানিয়েছি।’’ তার পরেই তিনি বলেন, ‘‘সনাতনের পরম্পরা অনুসারে, চারটিই ধাম রয়েছে। তার মধ্যে একটি বিশেষ হল জগন্নাথ ধাম, যা রয়েছে ওড়িশায়, যেখানে নারায়ণের নিবাস রয়েছে। আদি শঙ্করাচার্য চারটি ধামের স্থাপন করেছিলেন। তাই ২০২৫ সালে যখন দিঘা হল (মন্দিরকে ধাম বলা হল), তাতে শুধু সাড়ে চার কোটি ওড়িয়া বন্ধু নন, বাংলায় যাঁরা জগন্নাথ দেবকে মানেন, তাঁদেরও কষ্ট হয়েছিল। শুভেন্দুদাও আক্রোশ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, সনাতনের সঙ্গে এ ভাবে খেলা যায় না।’’ এর পরেই শুভেন্দুকে ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সম্বিত বলেন, ‘‘নতুন সরকার সনাতনকে সম্মান করে।’’

দিঘার জগন্নাথ মন্দিরকে কেন ‘ধাম’ বলা হচ্ছে, তা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। অনেকেরই মতে, নানা অভিধান অনুসারে, ধামের অর্থ হল তীর্থস্থান বা আবাস। আবাস সাধারণ মানুষেরও হতে পারে। যেমন, মাতৃধাম। আবার দেবতার নামেও হতে পারে। যেমন, গোলোকধাম। কিন্তু তীর্থস্থান হতে গেলে দেবতা বা মহাপুরুষের লীলা বা অধিষ্ঠানক্ষেত্র হতে হবে। ধাম কথার অর্থ তেজ, জ্যোতিও হয়। জয়তি কনকঃ ধামা কৃষ্ণ চৈতন্য নামে। অনেকের ব্যাখ্যা, তেজোদ্দীপ্ত কেউ জন্মগ্রহণ করলে কিংবা প্রতিষ্ঠা করলে সেটা ধাম হতে পারে। নবদ্বীপে চৈতন্যদেবের জন্ম। তাই সেটি ধাম। ফলে এই সংজ্ঞায় দিঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যায় না।

You might also like!