Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Injured Ashok Bhattacharya: আহত অশোক ভট্টাচার্যকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Injured Ashok Bhattacharya
Injured Ashok Bhattacharya

 

শিলিগুড়ি, ৭ জুন : শনিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বর্ষীয়ান এই বাম নেতার অসুস্থতার খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোনালাপে মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই সময় শিলিগুড়িতে এসে তিনি স্বয়ং অশোক ভট্টাচার্যকে দেখতে যাবেন। এদিকে, রবিবার সকালে অশোক ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে যান রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও, অসুস্থ প্রবীণ বাম নেতার পাশে বিজেপি শিবিরের শীর্ষ নেতৃত্ব এসে দাঁড়ানোয় তা বাংলার রাজনৈতিক সৌজন্যের এক নজির সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

You might also like!