West Bengal

1 hour ago

shantiniketan Bomb Case : নির্মীয়মাণ হোটেল থেকে উদ্ধার বোমা, শান্তিনিকেতনে চাঞ্চল্য

shantiniketan (symbolic picture)
shantiniketan (symbolic picture)

 

বোলপুর, ২২ ফেব্রুয়ারি : নির্মীয়মাণ হোটেল থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মধ্যরাতেই শান্তিনিকেতনের প্রান্তিকের ওই নির্মীয়মাণ হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ দল। জানা গিয়েছে হোটেলটি প্রান্তিকের তৃণমূল কার্যালয় কাছেই অবস্থিত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

হোটেলটি বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস দেখাশোনা করেন বলেই অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় শান্তিনিকেতন থানার পুলিশ। হোটেলের সামনের উঠোন চত্বর থেকে উদ্ধার করা হয় বালতি ভর্তি বোমা। প্রান্তিক মোড় থেকে একেবারেই কাছে এই হোটেল। আপাতত কাজ হচ্ছে। সামনে নির্মাণ কাজ চলছে বলে হোটেলে তালা লাগানো ছিল। এরই মধ্যে এই ঘটনা।

You might also like!