West Bengal

2 years ago

Bomb Recover in Tufangange: তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bomb Recover in Tufangange (Symbolic picture )
Bomb Recover in Tufangange (Symbolic picture )

 

কোচবিহার, ২৭ আগস্ট: কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হল বোমা। এই বোমা উদ্ধারকে ঘিরে রবিবাসরীয় সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। তুফানগঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের বিজেপি যুব মোর্চার সহ সভাপতি প্রসেঞ্জিত বসাকের বাড়ির সামনে বোমা উদ্ধার হয়। সকাল তখন সাড়ে ছ'টা হবে। বাড়ির বাইরে বের হচ্ছিলেন কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি। বাড়ির সামনের গেট খুলতেই তিনি দেখেন, পড়ে রয়েছে তাজা বোমা।

দ্রুত এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। বেলা বাড়তে থাকায় স্থানীয়দেরও ভিড় বাড়তে থাকে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ পৌঁছে বোমাটি এক বালতি জলে ছেড়ে দেয় এবং সেই বোমাটিকে থানায় নিয়ে যান। এই ঘটনাতেই রঙ লেগেছে রাজনীতির। বিজেপির অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপি যুব মোর্চার গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে।

You might also like!