West Bengal

2 years ago

Bomb recovered in Rampurhat: বগটুই-এ লালন শেখের বাড়ির কাছে মিলল বোমা, উদ্ধার করল পুলিশ

Bomb found near Lalon Sheikh's house in Bogtwi, recovered by police
Bomb found near Lalon Sheikh's house in Bogtwi, recovered by police

 

রামপুরহাট, ২২ আগস্ট: বগটুইকাণ্ডে সিবিআই হেফাজতে মৃত্যু হওয়া লালন শেখের বাড়ির বাগান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামের পশ্চিমপাড়ার লালনের বাড়ি সামনের বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়। বোমাগুলি মাটিতে গর্ত করে একটি প্লাষ্টিকের জারে রাখা ছিল।

রামপুরহাট থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে লালনের বাড়ি লাগোয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় উদ্ধার হয় ওই বোমাগুলি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব স্কোয়াডেও। ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

You might also like!