Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026:: রায়দিঘিতে বাধার মুখে বিজেপি প্রার্থী

BJP Candidate Faces Obstacles in Raidighi
BJP Candidate Faces Obstacles in Raidighi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রায়দিঘির মাদারপাড়া ৯৪ নম্বর বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী পলাশ রানা। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে তৃণমূলের লোকজন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে, কল্যাণী বিধানসভার শহিদপল্লি এলাকায় ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নির্দিষ্ট ওই দুই বুথে বিজেপির পক্ষের এজেন্টদের জোর করে বের করে দেয় তৃণমূলের লোকজন। খবর পেয়ে সেখানে যান কল্যাণীর বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস। তাঁকে দেখে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেন বলে দাবি। এতে সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You might also like!