West Bengal

2 years ago

Leopard Attack:উধমপুরে শিশুকন্যাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ, উদ্ধার ছিন্নভিন্ন দেহ

Leopard Attack
Leopard Attack

 

শ্রীনগর, ৩ সেপ্টেম্বর  : জম্মু-কাশ্মীরের উধমপুরে বাড়ির উঠোন থেকে ৪ বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গেল বাঘ। এরপর এলাকাজুড়ে তল্লাশি চালানোর পর বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শিশুটির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শনিবার রাতে বাড়ির উঠোনে বসে খেলা করছিল ৪ বছরের শিশুকন্যাটি। পরিবারের সদস্যরা বুঝতে পারে হঠাৎ ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল কিছু একটা। তারপরই দেখা গেল, উধাও শিশুকন্যা। এরপর ঘণ্টাখানেক তল্লাশি অভিযানের পর বন দফতরের আধিকারিকরা শিশুটির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করেন। এরপরই এলাকায় নেমেছে শোকের ছায়া।

রবিবার জম্মু-কাশ্মীরের উধমপুরের বনবিভাগের রেঞ্জ অফিসার রাকেশ শর্মা জানান, শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। পঞ্চারি তহশিলের আপার বানজালা গ্রামের ৪ বছরের এক শিশুকে তুলে নিয়ে যায় চিতাবাঘ। কন্ট্রোল রুমে চিতাবাঘের হামলার খবর মিলতেই সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়। তারা এলাকাজুড়ে তল্লাশি চালায়। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শিশুটির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়।

বন দফতরের আধিকারিকরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়। কিন্তু শেষ অবধি শিশুটিকে বাঁচানো যায়নি। চিতাবাঘটিকে ধরার জন্য বিশাল অভিযান শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই চিতাবাঘটিকে ধরা যাবে। আপাতত গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।



You might also like!