Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Canning:ক্যানিংয়ে স্কুল ছাত্রীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ

A young man was arrested by the police on the charge of trying to take away a school girl by mistake
A young man was arrested by the police on the charge of trying to take away a school girl by mistake

 

ক্যানিং, ৯ জুলাই : স্কুল ছাত্রীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। সোমবার দুপুরে ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। একাই ছিল সে। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় আচমকা তার রাস্তা আটকে দাঁড়ায় এক অপরিচিত যুবক। তার পরই ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেবে বলে সে জোরাজুরি করতে থাকে।

প্রথমে বাইকে উঠতে অস্বীকার করে ওই নাবালিকা, তবে পরে মন বদলে বাইকে উঠতে যায়। সে সময় স্থানীয়েরা তাকে বাধা দেয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বাড়ি নামখানা ব্লকের মন্মথনগর গ্রামে। নাম তাপস মাপা। ওই নাবালিকাকে রাস্তার মধ্যে নিজের বাইকে তোলার চেষ্টা করায় সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা কারণ জিজ্ঞাসা করলে ওই যুবক সঠিক উত্তর দিতে পারেননি বলে দাবি স্থানীয়দের। আর তার পরই তাঁকে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

যদিও অভিযুক্ত যুবকের দাবি, নাবালিকাই তাঁর কাছে সাহায্য চেয়েছিল, বাইকে কিছুটা এগিয়ে দিতে বলেছিল। সেটা করতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় সোমবার রাতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, ‘‘একটা অভিযোগ দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা এক যুবককে আটক করেছি। তদন্ত চলছে।"

You might also like!