Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Assembly Election Result 2026 :বকেয়া জট কাটল এক লহমায়! শপথের প্রাক্কালে বাংলার উন্নয়ন তহবিলে কেন্দ্রের সবুজ সংকেত

বাংলার কোটি কোটির বকেয়া মঞ্জুর কেন্দ্রে
বাংলার কোটি কোটির বকেয়া মঞ্জুর কেন্দ্রে

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ডবল ইঞ্জিন সরকারের প্রথম ধামাকা! শপথের দিনেই বাংলাকে ২,৭০০ কোটি দিল কেন্দ্র। নরেন্দ্র মোদি ও অমিত শাহের উপস্থিতিতে ব্রিগেডে যখন শপথের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই দিল্লি থেকে এল এই মাস্টারস্ট্রোক। বিজেপি দীর্ঘ সময় ধরেই তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ তুলে আসছিল। এবার নিজেরা ক্ষমতায় আসতেই সেই আটকে থাকা ‘জল জীবন মিশন’-এর টাকা ছাড় করে বিজেপি প্রমাণ করতে চাইল, উন্নয়নের চাবিকাঠি এখন তাঁদেরই হাতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানুষের প্রাথমিক চাহিদাকে (জল) গুরুত্ব দিয়ে সরকার পরিচালনা শুরু করা শুভেন্দুর রাজনৈতিক কৌশলেরই অংশ।

নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে বৈঠকে হয়েছে রাজ্যের। সেখানে এই প্রকল্পে রাজ্যের বরাদ্দ, কত টাকা এখনও পর্যন্ত মিলেছে, কতটা কাজ হয়েছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সংক্রান্ত একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষরিত হবে। তারপরই এই খাতে ২৭০০ কোটি টাকা পাবে রাজ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের সচিব ভি এল কান্থা রাও-এর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিবের এই বৈঠক হয়েছে।

গত দুই বছর ধরে বাংলার জন্য জল জীবন মিশন প্রকল্পের টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। একাধিক জায়গায় কাজও থমকে রয়েছে। কবে সেই টাকা মঞ্জুর করা হবে, সেই প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। আজ, শনিবার ব্রিগেড ময়দানে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ। সেই সরকার গঠনের আগে কেন্দ্রীয় সরকারের কোষাগারের মুখ খুলে দিল। 


এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। ধর্মতলা এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস। দলে দলে ময়দানে পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। চার হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনও বিজেপি নেতা। সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে জাঁকজমক এবং আড়ম্বরে কোনও কমতি রাখতে নারাজ গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের বহু মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। একই সঙ্গে থাকছে বিশেষ অনুষ্ঠানও। শনিবারের শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ছাড়াও বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।সৌজন্যের খাতিরে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, “প্রোটোকল মেনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।” আমন্ত্রণ পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়া কংগ্রেসের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

তবে ব্রিগেডের সমাবেশে আজ থাকার সম্ভাবনা নেই মমতার। রবীন্দ্রজয়ন্তীতে কবিপ্রণাম করেই আবার রাজ্য-রাজনীতিতে জনতার দরবারে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, সূত্রের খবর, অনুমতি মেলেনি। জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই শনিবার বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন মমতা।



You might also like!