West Bengal

2 years ago

Jorhat Airport:যোরহাটের ররিয়ায় বায়ুসেনার যুদ্ধ বিমানের কলা ও অত্যাধুনিক অস্ত্ৰশস্ত্ৰ প্ৰদৰ্শন

Jorhat Airport
Jorhat Airport

 

যোরহাট (অসম), ২২ আগস্ট  : যোরহাটের ররিয়া বায়ু সেনার ছাউনিতে যুদ্ধ বিমানের কলাকৌশল, অত্যাধুনিক অস্ত্ৰশস্ত্ৰ প্ৰদৰ্শন করেছেন কর্তৃপক্ষ। ৩৬০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় তাঁদের অভূতপূৰ্ব কলাকৌশল প্রদর্শন করেছে যোরহাটে অবস্থিত বায়ুসেনার ইস্টার্ন রিজিওন। উড়ন্ত হেলিকপ্টার থেকে কমান্ডো বাহিনীর জওয়ানদের দড়ি বেয়ে ভূতলে নেমে আসার প্রদর্শন মন্ত্রমুগ্ধ করেছে উপস্থিত সাংবাদিক ও সাধারণ দর্শক-জনতাকে।

চিনা যুদ্ধ, কারগিল যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে সংঘটিত হামলায় বিশেষ ভূমিকা রেখেছিল এই বায়ুসেনা বাহিনী। আজকের প্রদর্শন দেখে দর্শকদের বক্তব্য, এএন ৩২, সুখই, দ্ৰুপ প্রভৃতি যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত। ইস্টার্ন এয়ার কমান্ডের অধীনস্থ যোরহাট বায়ু সেনা বাহিনী এই শক্তি প্ৰদৰ্শন করেছে আজ। প্ৰতিকূল আবহাওয়ার মধ্যেও ভারতীয় বায়ু সেনা সামরিক শক্তি প্ৰদৰ্শন করেছে। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, কমান্ডো বাহিনীর কলাকৌশল, বহু অত্যাধুনিক অস্ত্ৰশস্ত্ৰ প্রদর্শন তাঁরা নিয়মমাফিক করে থাকেন, জানান বায়ুসেনার জনৈক শীর্ষ আধিকারিক।


You might also like!