Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

West Bengal

1 year ago

Tathagata Mukhopadhyay: উটকে বন্ধনমুক্ত করে বাহবা কুড়োলেন অভিনেতা তথাগত

Actor Tathagata untied the camel and picked it up
Actor Tathagata untied the camel and picked it up

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  হাইকোর্টের নির্দেশে বন্ধনমুক্ত হয়েছে একটি পূজামণ্ডপে রাখা উট। সেটিকে মুক্ত করার লড়াই এবং সচিত্র খবর সামাজিক মাধ্যমে ভাগ করে বাহবা কুড়োলেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।

তিনি লিখেছেন, “একটা অসহায় অবলা জীবের জন্য চিৎকার করেছিলেন, করেছিলাম আমরা অনেকে। তাই আজ উটটির জন্য একটা সুস্থ জীবনের সম্ভাবনা প্রস্তুত। বৈদ্যবাটির নার্সারি রোডের পূজা মণ্ডপের উটটি উদ্ধার হোলো হাইকোর্টের নির্দেশে।

জানতে পারলাম স্থানীয় কিছু লোকজন উটটিকে নিয়ে যেতে বাধা দিয়েছিল। শেষে হাইকোর্টের নির্দেশ থাকায় স্থানীয় পুলিশের সহায়তায় উটটি উদ্ধার হয়। অমানুষদের ভিড় শত চেষ্টাতেও উটটিকে আটকাতে পারেনি। জানতে পারলাম নামকরা পত্রিকার একজন সাংবাদিক এ বিষয়ে খবর করতে গিয়ে স্থানীয় কিছু অমানুষের হাতে নিগৃহীত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৈদ্যবাটি অঞ্চলে নার্সারি রোডের পুজোর মানুষজনের ঔদ্ধত্য এবং নিষ্ঠুর ভাবনাতে আমি শংকিত। আপনার এলাকায় অবলা পশুদের ওপর কোনোরকম অত্যাচার হলে প্রতিবাদ করার,আওয়াজ তোলার দায়িত্ব কিন্তু আপনার। এভাবেই একদিন পাল্টাবে পরিস্থিতি। পরবর্তীতে উটটির গন্তব্য, ভবিষ্যত সবটাই আপডেট করবো।”

পার্থসারথী একলব্য লিখেছেন, “একটা পুণ্যের কাজ হল। ওর নিজের জায়গাতে ফিরে যাক।” কৃষ্ণায়ন দাশগুপ্ত লিখেছেন, “ফিরে যাক নিজের চেনা পরিবেশে।” সঞ্চিতা পাল লিখেছেন, “অবশেষে জয় হল”। সোমা ভট্টাচার্য লিখেছেন, “আমাদের বিবেকটা মরে যাচ্ছে দিন দিন”।

You might also like!