Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

1 hour ago

ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

এবার কলকাতার ইসকনের রথের রশিতে টান মুখ্যমন্ত্রী শুভেন্দুর, উৎসবে আমন্ত্রণ শাহকেও!
এবার কলকাতার ইসকনের রথের রশিতে টান মুখ্যমন্ত্রী শুভেন্দুর, উৎসবে আমন্ত্রণ শাহকেও!

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রথমবার রথযাত্রা উৎসবে বিশেষ আকর্ষণ কলকাতার ইসকন মন্দিরে। এবারের রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ। মুখ্যমন্ত্রীর হাত ধরেই রথের চাকা গড়াবে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। পাশাপাশি, এই ঐতিহ্যবাহী উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার রথযাত্রা। দক্ষিণ কলকাতা থেকে ইসকনের রথ বেরোয়। মহানগরের দীর্ঘ পথ অতিক্রম করে ময়দানে এসে থামবে প্রভু জগন্নাথ, বলরাম, শুভদ্রার রথ। ময়দান চত্বরেই জগন্নাথ দেবের মাসির বাড়ি দীর্ঘদিন ধরে স্থির হয়ে রয়েছে। এবারও রথ ময়দানে মাসির বাড়িতে গিয়েই থামবে। ইসকনের তরফে এই রথযাত্রা উপলক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা বলা হয়েছে।বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক ছবি, আর তারই প্রতিফলন দেখা যাবে এবারের ইসকনের রথযাত্রায়। অতীতে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করতেন, এবার সেই দায়িত্বে থাকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর এটাই তাঁর প্রথম ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ। প্রধান অতিথি হিসেবে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। নিয়ম মেনে বিগ্রহ দর্শন থেকে শুরু করে রথের রশিতে টান, সব আচারেই অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, রথযাত্রার অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইসকনের তরফে এদিন অধ্যক্ষ দয়ারাম দাস, সহ-অধ্যক্ষ বল্লভ চৈতন্য দাস, কলকাতা ইসকনের রথযাত্রা কমিটির চেয়ারম্যান অনঙ্গ মোহন দাস এবং কলকাতা ইসকনের সচিব অনন্ত ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাঁরা জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী রথযাত্রা উৎসবের মধ্যবর্তী সময়ে কলকাতা থাকবেন বলে জানতে পারছি। তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণের ভাবনা রয়েছে।” গত বছর সোজা থেকে উলটো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাবেশ হয়েছিল। এবার সেই রেকর্ড ভাঙবে বলেই আশা করা হচ্ছে। চিন, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশ থেকে বহু ভক্তের আসার কথা রয়েছে বলে ইসকনের তরফে জানানো হয়েছে।

You might also like!