West Bengal

50 minutes ago

Har Ghar Tiranga 2026: চুঁচুড়ায় গৌরবময় তিরঙ্গা যাত্রা

Chinsurah Tiranga Yatra
Chinsurah Tiranga Yatra

 

হুগলি, ১৪ আগস্ট: ভারতের স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে চুঁচুড়ার তালডাঙা থেকে গড়বাটী উচ্চ বিদ্যালয় ও ভারতী বিদ্যাভবন উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত এক গৌরবময় ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়। এই দেশাত্মবোধক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ।

জাতীয় পতাকা হাতে নিয়ে শুক্রবার এই যাত্রায় অংশ নেন বহু মানুষ। দেশের প্রতি ভালোবাসা, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশাত্মবোধের আবেগে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার গৌরবকে স্মরণ করে তিরঙ্গা যাত্রায় উঠে আসে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা।

চুঁচুড়ার রাজপথে জাতীয় পতাকা হাতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই যাত্রা এক অনন্য আবহ তৈরি করে। স্বাধীনতার ৮০তম বর্ষের প্রাক্কালে এমন কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

You might also like!