Breaking News
 
CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন Anti-paper leak Bill: বিরোধীদের হট্টগোলের মাঝেই প্রশ্নফাঁস রোধ বিল, সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির বার্তা Supreme Court: প্রতিবাদ মানেই লাঠিচার্জ নয়, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিয়ে বড় বার্তা সুপ্রিম কোর্টের Kajal Sheikh: ডিম হামলা থেকে ‘চোর’ স্লোগান, ঋতব্রতপন্থী কাজল শেখকে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি PM Modi pays tribute to Kargil-Vijay-Diwas: কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

 

West Bengal

2 years ago

Judge Amrita Sinha : আগামী ১৫ দিনের মধ্যে ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল জমা দিতে হবে : বিচারপতি অমৃতা সিনহা

Judge Amrita Sinha (symbolic picture)
Judge Amrita Sinha (symbolic picture)

 

কলকাতা, ১৭ জুলাই : আগামী ১৫ দিনের মধ্যে ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল জমা দিতে হবে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট হয়েছিল ২০১৪ সালে। সেই প্যানেল ধরে ২০১৬ সালে নিয়োগ হয় ৪২ হাজার শিক্ষক। সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে এক চাকরিপ্রার্থী মামলা করেন কলকাতা হাইকোর্টে । এদিন সেই মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলার শুনানি চলাকালীন প্রাথমিক পর্ষদকে বিচারপতি সিনহার নির্দেশ দেন, ‘আপনারা ডেড প্যানেলই প্রকাশ করুন। মেয়াদ উত্তীর্ণ প্যানেল দেখতে চাই।’

পাশাপাশি মামলাকারীকে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, ‘যদি মূল প্যানেলই প্রকাশিত না হয়, তাহলে অতিরিক্ত প্যানেল কীভাবে প্রকাশ হবে?’ এর জবাবে মামলাকারীর আইনজীবী বলেন, ‘বোর্ড মেরিট লিস্ট করেনি। অতিরিক্ত ৫ শতাংশের তালিকাও প্রস্তুত করেনি। বোর্ড বার বার বলেছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ।’ দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি আগামী ১৫ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। বাতিলের খাঁড়া ঝুলছে এসএসসির ২৬ হাজার চাকরির উপর। এর মধ্যেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর প্রশ্নের মুখে প্রাথমিকের ৪২ হাজার চাকরির নিয়োগ প্রক্রিয়া। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।


You might also like!