Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Tripura

1 year ago

Manik Sarkar: আরএসএসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার মানুষের কল্যাণে কাজ করছে না : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরএসএসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত ১০ বছর ধরে ভারত শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্থা নেই। এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার।

রাজধানী আগরতলার মেলারমাঠে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার আরও বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্যকলাপের উপরআক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধীদেরকে কোণঠাসা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এইজন্য তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ শাসকদলের এই সকল কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে গিয়েছে। যার প্রমাণ এবারের নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংঘটিত হওয়ার আহ্বান রাখেন মানিক সরকার।

You might also like!