Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

5 months ago

Amarnath Yatra 2026: ৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, ৫৭ দিনের তীর্থপর্বে ভক্তসমাগমের প্রস্তুতি জোরকদমে

Amarnath Cave Darshan 2026
Amarnath Cave Darshan 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হল ২০২৬ সালের অমরনাথ যাত্রার সূচি। হিমালয়ের দুর্গম গুহায় প্রাকৃতিক তুষারলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে এই ঐতিহ্যবাহী তীর্থযাত্রা শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর যাত্রা চলবে মোট ৫৭ দিন।

সূচি অনুযায়ী, ২৮ আগস্ট রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে এই পবিত্র যাত্রার সমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের আগমনের সম্ভাবনায় জম্মু ও কাশ্মীরের উপত্যকায় ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।

যাত্রার মূল পর্ব শুরুর আগে ধর্মীয় আচার মেনে পালিত হবে ‘প্রথম পুজো’। আগামী ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই বিশেষ পুজোর মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করা হবে।


∆ কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রশাসন ১৫ এপ্রিল থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই ভক্তরা নাম নথিভুক্ত করতে পারবেন। অফলাইন রেজিস্ট্রেশনের জন্য দেশজুড়ে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ইয়েস ব্যাঙ্কের ৫৫৪টি শাখাকে নির্দিষ্ট করা হয়েছে। এ ছাড়া শ্রাইন বোর্ডের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমেও ঘরে বসে আবেদন করা যাবে।

তবে অমরনাথের দুর্গম পথে পা রাখা মোটেই সহজ নয়। তাই শারীরিক সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। প্রত্যেক তীর্থযাত্রীর জন্য অনুমোদিত চিকিৎসক প্রদত্ত বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র বা ‘হেলথ সার্টিফিকেট’ জমা দেওয়া আবশ্যিক। এই শংসাপত্র ছাড়া কাউকেই যাত্রার অনুমতি দেওয়া হবে না। যাত্রাপথ হিসেবে চিরাচরিত পহেলগাঁও এবং তুলনামূলক সংক্ষিপ্ত বালতাল— দুই পথই খোলা থাকছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে কোনও খামতি রাখা হবে না। রাস্তার দুধারে ইতিমধ্যেই লঙ্গর, চিকিৎসা শিবির এবং অস্থায়ী আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় তীর্থযাত্রীদের সঙ্গে পর্যাপ্ত গরম জামাকাপড় এবং প্রয়োজনীয় ওষুধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা মহাদেবকে চোখের দেখা দেখতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন শৈবভক্তরা। ১৫ এপ্রিলের ভোরে সেই লক্ষ্যেই শুরু হবে নাম নথিভুক্ত করার চূড়ান্ত ব্যস্ততা। আধ্যাত্মিক আবহে আবারও শুরু হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ তীর্থযাত্রা অমরনাথ যাত্রা, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। 


You might also like!