Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

'Rohini' village on the way to Karshiang :গরমে কার্শিয়াংএর পথে 'রোহিনী' গ্রাম - সবুজের সমাহার

'Rohini' village on the way to Karshiang in summer - a collection of greenery
'Rohini' village on the way to Karshiang in summer - a collection of greenery

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম সামান্য কমেছে। মানুষ ঘর থেকে বের হয়ে ছুটছে পাহাড়ে। কিন্তু দার্জিলিংয়ে ব্যাপক ভিড়। তাই যারা একটু নতুন অফবিট জায়গার সন্ধান করছেন,তাদের জন্য আজকের ডেস্টিনেশন হোক 'রোহিনী' গ্রাম। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে পড়ে এই গ্রাম। জায়গাটির নাম রোহিণী। সেখানে রয়েছে বেশ বড় একখানা লেক। এতদিন বোটিং করতে অনেকেই যেতেন মিরিক লেকে। কিন্তু এবার সেই তালিকায় নাম লেখাল রোহিণী। ছোট্ট গ্রামের পাশেই অবস্থিত এই সুন্দর লেকটির।

  রোহিনী গ্রামের প্রধান বৈশিষ্ট্য হলো, এর নির্জনতা। খুব বেশি পর্যটকদের দেখা যায়নি এই হ্রদে। কিন্তু বোটিং শুরু করার পর থেকে তার লোভে অনেকেই ভিড় জমিয়েছেন সেখানে। লেকটিকে সংস্কার করার পর থেকে অনেকেই নিজের ভ্রমণ গন্তব্যে রাখছেন এই স্থানকে। আবার কার্শিয়াং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অচিরেই চালু হবে এই রোপওয়ে। রোহিণী কিন্তু আগামী দিনে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠতে চলেছে। কারণ একদিকে পাহাড়ের ঢাল বরাবর চা বাগান, আর অন্যদিকে রোহিণী লেক শিলিগুড়ি শহর থেকে মাত্র ২১ কিমি দূরে হওয়ায় দার্জিলিং যাওয়ার আগেও এখানে হয়ে ঘুরে যেতে পারেন। হ্রদকে কেন্দ্র করেই গড়ে ওঠেছে পুরো এলাকা।

  যাওয়া - শিলিগুড়ি থেকে একটা গাড়ি ভাড়া করলেই ৪০/৪৫ মিনিটে পৌঁছে যাবেন রোহিনী। 

  থাকা - শিলিগুড়িতে থেকে ঘুরে আসতে পারেন রোহিনী। তবে একদম নতুন দু'তিনটি হোটেল হয়েছে।আছে গোটা ২ হোমস্টে। তাই কোনো অসুবিধা হবে না।


You might also like!