Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

'Ramgarh Crater' in Rajasthan :ভারতীয় পর্যটনের নতুন নাম - রাজস্থানের 'রামগড় ক্রেটার'

'Ramgarh Crater' in Rajasthan
'Ramgarh Crater' in Rajasthan

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রেটার বলতে বোঝানো হয় উল্কা-পাতের ফলে সৃষ্ট সরোবর। ভারতে এমন মোট তিনটে ক্রেটার আছে। একটি মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার। চোখের সামনে ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটার। যা পৃথিবীর বুকে আছড়ে পড়া এক উল্কা থেকে সৃষ্টি হয়েছিল ৬০ কোটি বছর আগে, তাই এখন সেজে উঠেছে পর্যটকদের জন্য।

  সাড়ে ৩ কিলোমিটার হল এই অতি বিশাল রামগড় ক্রেটারের ব্যাস। গোলাকার এই ক্রেটারের ব্যাস থেকেই অনুমেয় যে তা কতটা বড়! মোটামুটি পাণ্ডববর্জিত স্থানে এটি এতদিন ছিল বটে তবে বিনা পরিচর্যায়। রাজস্থানের বারান জেলার এই 'রামগড় ক্রেটার হল ভারতে তৃতীয় ক্রেটার'। যা এতদিন ধরে ছিল, কিন্তু পর্যটক আকর্ষণ হিসাবে নয়। এখন রাজস্থান সরকার ৫৭ কোটি টাকা ব্যয়ে এই ক্রেটারকে জিও হেরিটেজ ট্যুরিস্ট ডেসটিনেশন হিসাবে গড়ে তুলছে। এটা মনে করা হচ্ছে যে ভারতের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে উঠবে এই রামগড় ক্রেটার।

  মহারাষ্ট্রের লুনার ক্রেটার এবং অন্যটি মধ্যপ্রদেশের ধালা ক্রেটার  - এই ২টি আগেই পর্যটন আকর্ষণ হয়ে উঠেছিল। কিন্তু রাজস্থানের রামগড় ক্রেটারটি পর্যটকদের আনাগোনার বাইরে ছিল। এবার নতুন করে সেজে উঠছে এই রামগড় ক্রেটার। 

রাজস্থান এমনিতেই দেশি বিদেশি পর্যটকদের কাছে এক অন্যতম দ্রষ্টব্য। কেল্লা থেকে মরুভূমি, রাজস্থান মানেই যেন ইতিহাস। এবার তার সঙ্গে যুক্ত হল ৬০ কোটি বছর আগে সৃষ্টি হওয়া এক ক্রেটারও। 

  রাজস্থানের অজস্র ভ্রমণ স্থলের সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন জায়গা।


You might also like!