Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Pabang Village: কাঞ্চনজঙ্ঘার অদূরেই 'পাবঙ' গ্রাম - সবুজ প্রকৃতি খেলা করছে এখানে

Pabang Village
Pabang Village

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম মানেই পাহাড়। আর পাহাড় মানেই দার্জিলিং বা কালিংপং। কিন্তু ওখানে 'ঠাঁই নাই ঠাঁই নাই/ছোট সে তরি।' তাই যারা নির্জনে পাহাড়ে বেড়াতে চান,তাদের আদর্শ জায়গা এই 'পাবঙ' গ্রাম। কালিম্পংয়ের অদূরেই পাবং  এক অফবিট পর্যটন স্থান। ছবির মত সুন্দর গ্রাম। হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। এনজেপি থেকে বাগরাকোট- চুইখিম হয়ে যেতে পারেন পাবং। এতে সময় কিছুটা কম লাগে। দূরত্বও কিছুটা কমে যায়। এনজেপি থেকে সেক্ষেত্রে দূরত্ব পড়ে ৭০ কিলোমিটার। কিন্তু বেশিরভাগ সময় চুইখিমের রাস্তা কিছুটা খারাপ থাকে। বর্ষায় সেই রাস্তা আরও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কালিম্পং হয়ে যেতে পারেন। এক্ষেত্রে দূরত্ব হতে পারে মোটামুটি ১০০ কিলোমিটার।এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন পাবং। 

আপনারা অনেকে চারখোলের নাম শুনেছেন। চারখোলে বেড়াতেও যান অনেকে। কিন্তু অনেক সময় চারখোলে ঘর মেলে না। কারণ সেখানে ইদানিং পর্যটকদের আনাগোনা একটু বেশি রয়েছে। সে ক্ষেত্রে আপনি পাবং চলে আসুন । পাবং থেকে চারখোল মাত্র তিন কিলোমিটার। গাড়ি নিয়ে বেলাবেলি বেরিয়ে আবার চলে আসতে পারবেন। এই জায়গাটা মেঘ আর পাখির রাজ্য বলে পরিচিত। হোমস্টের বারান্দা থেকে দেখুন মেঘের খেলা। কখন যে মেঘ এসে মুছে দেবে মনের ভেতর জমে থাকা মন খারাপ, সেটা বুঝতেই পারবেন না। আবার ভোর থেকে শুনুন পাখির গান। কত নাম না জানা পাখি। ছবি তোলার শখ থাকলে পাবং এর মতো ভালো জায়গা আর হয় না। একাধিক ঝর্ণাও আছে। এখানে অনেক হোমস্টে আছে। কোনো অসুবিধা হবে না।

You might also like!