Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Travel

2 years ago

Green Hill Village Naldara :মিরিকের অদূরেই সবুজ পাহাড়ি গ্রাম 'নলদারা'

Green Hill Village Naldara
Green Hill Village Naldara

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দার্জিলিংয়ে গেছেন কিন্তু মিরিক যান নি তা তো হয় না। কিন্তু মিরিক গেছেন অথচ নলদারা যান নি প্রায় কেউই। কারণ নলদারা একটা নতুন অপূর্ব ভ্রমণস্থল হয়ে উঠেছে পাহাড়ে। যাঁরা একটু নিরিবিলিতে থাকতে চান তাঁদের জন্য অপেক্ষা করছে মিরিকের কাছেই ছোট্ট গ্রাম নলদারা। মিরিক ঘুরতে ঘুরতে যাঁদের একঘেয়ে হয়ে গিয়েছে তাঁরা বেড়িয়ে আসুন মিরিকের কাছেই এই নলদারা গ্রাম থেকে। 

  এনজেপি থেকে নলদারা গ্রাম যাওয়ার রাস্তাটা আরও সুন্দর। মুক্তি বস্তি পেরিয়ে গাড়ি ধাপে ধাপে পাহাড়ে ওঠে। মুক্তি বস্তি থেকে ৪ কিলোমিটার দূরে নলদারা গ্রাম। গ্রাম জুড়ে কেবল চা-বাগান। তার মাঝেই ছোট ছোট বাড়ি। সাজানো বাগান। 

নলদারা গ্রামে চায়ের বাগান ছাড়াও রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তিস্তার পাড়ে সূর্যাস্তের অসাধারণ দশ্য দেখা যায়। এমনকী নেপাল সীমান্তও এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। রাতের সৌন্দর্য আরও সুন্দর। দূরের পাহাড়ে যেন শত সহস্ত্র আলো জ্বলে উঠেছে। তিনদিক জুড়ে কেবল আলোর রোশনাই। অসাধারণ সেই ভিউ। এখানে একেবারে অরগ্যানিক খাবার পাওয়া যাবে। এখানকার হোমস্টে গুলিতে বিলাসিতার কিছু না থাকলেও গ্রামের সাদামাঠা পরিবেশ এখানে দেখা যায়। গ্রামবাসীরা আপন করে নেন অতিথিদের। গ্রামের রাস্তা আর চা বাগানে ঘুরেই একটা দিন কেটে যাবে। এখান থেকে মিরিকও যাওয়া যায়।

  যাওয়া - এনজিপি থেকে গাড়ি ভাড়া নিয়ে সহজেই পৌঁছে যাবেন নলদারা।

  থাকা - অনেকগুলো নতুন হোমস্টে হয়েছে। আপনাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে নলদারা।

You might also like!