Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Travel

5 months ago

Hill Station Guide: দাবদাহ থেকে মুক্তি পেতে পাহাড়েই ভিড়! গরমে ঘুরে আসুন ভারতের সেরা ১০ হিল স্টেশন

Summer Hill Escape India
Summer Hill Escape India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গে ক্রমশ বাড়ছে তাপপ্রবাহের দাপট, আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে—মে ও জুন মাসে পরিস্থিতি আরও কঠিন হতে চলেছে। এই অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। তাই অনেকেই ভাবছেন, কয়েক দিনের জন্য শহরের গরম ছেড়ে কোথাও একটু স্বস্তির খোঁজে বেরিয়ে পড়া যায় কি না।

ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময় সবচেয়ে ভালো বিকল্প হতে পারে পাহাড়। প্রকৃতির কোলে, শীতল হাওয়ার স্পর্শে আর সবুজ পাইনবনের ছায়ায় মিলতে পারে মানসিক ও শারীরিক স্বস্তি। পাহাড় মানেই মেঘের সঙ্গে খেলা, কুয়াশার চাদরে মোড়া সকাল আর নির্মল নীল আকাশের নিচে নিরিবিলি সময় কাটানো। দেশজুড়ে এমন অনেক হিল স্টেশন রয়েছে, যেখানে গরমের ছুটিতে কাটানো যায় একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তাই জেনে নিন এমন ১০টি হিল-র ঠিকানা।

* শিমলা, হিমাচল প্রদেশ: পাহাড়ের রানির রূপ চিরকালই অমলিন। ম্যাল রোড ধরে অলস হাঁটা বা কালকা-শিমলা টয়ট্রেনে চড়ে পাইন বনের শোভা দেখা— সব মিলিয়ে শিমলা অদ্বিতীয়। ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন আর হিমালয়ের ঝকঝকে দৃশ্য আপনার ক্লান্তি ধুয়ে ফেলবে নিমেষেই। পরিবারের সঙ্গে কয়েক দিন কাটানোর আদর্শ ঠিকানা।

* মানালি, হিমাচল প্রদেশ: অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের প্রথম পছন্দ মানালি। বিয়াস নদীর তীরে হিমশীতল পরিবেশ মনে প্রশান্তি এনে দেয়। রোটাং পাসের বরফে খেলা করা বা সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং, মানালিতে বিনোদনের অভাব নেই। আপেল বাগানের গন্ধে ম ম করা এই পাহাড়ি শহর আপনার মেজাজ বদলে দেবে।

* মুসৌরি, উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের এই হিল স্টেশনের পরিবেশটাই আলাদা। দুন ভ্যালির মনোরম দৃশ্য আর চারপাশের ঝরনা মুসৌরির প্রধান আকর্ষণ। কেম্পটি ফলসের শীতল জলে স্নান করলে গরমের কথা মনেই থাকবে না। মেঘের লুকোচুরি দেখতে দেখতে ম্যাল রোডে সান্ধ্যভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা।

* নৈনিতাল, উত্তরাখণ্ড: নৈনি হ্রদের টলটলে জলে নৌবিহার করার আনন্দই অন্যরকম। সাততাল বা ভীমতালের শান্ত পরিবেশ মনকে বিশ্রাম দেয়। চারদিকে ঘন সবুজ বন আর মাঝখানে শীতল লেক— সব মিলিয়ে নৈনিতাল যেন এক জীবন্ত জলছবি। তপ্ত রোদের থেকে বাঁচতে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়।

* দার্জিলিং, পশ্চিমবঙ্গ: বাঙালির ঘরদোর বলতেই দার্জিলিং। মেঘের ওপার থেকে কাঞ্চনজঙ্ঘার মুচকি হাসি। ধোঁয়া ওঠা এক কাপ দার্জিলিং চায়ের সঙ্গে ম্যাল রোডে কুয়াশা দেখা এক দারুণ প্রাপ্তি। ঘুম মনাস্ট্রি কিংবা মিরিক লেক, উত্তরবঙ্গের এই পাহাড়ি শহর আজও ভ্রমণের অদ্বিতীয় ঠিকানা।

* উটি, তামিলনাড়ু: দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতমালার কোলে উটি এক অপূর্ব নিসর্গ। এখানকার চা বাগান আর বোটানিক্যাল গার্ডেন পর্যটকদের মুগ্ধ করে। টয়ট্রেনে চড়ে পাহাড়ি গুহা আর বাঁক পেরনোর রোমাঞ্চ অতুলনীয়। চারপাশের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার গ্রীষ্মাবকাশকে সার্থক করে তুলবে।

* মুন্নার, কেরল: ঈশ্বরের আপন দেশ কেরলের মুন্নার যেন সবুজ গালিচায় মোড়া। এখানকার মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান চোখের আরাম দেয়। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক বা মাট্টুপেটি ড্যামের শান্ত জল আপনাকে এক মায়াবী জগতে নিয়ে যাবে। আর্দ্রতা ও গরম থেকে বাঁচতে এখানকার আবহাওয়া একদম উপযুক্ত।

* মাউন্ট আবু, রাজস্থান: মরুভূমির রাজ্যেও যে এমন শীতল স্বর্গ থাকতে পারে, তা মাউন্ট আবু না দেখলে বিশ্বাস করা কঠিন। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ এই স্থানে দিলওয়ারা মন্দিরের কারুকাজ আর নাকি লেকের সৌন্দর্য অনন্য। রাজস্থানের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে পর্যটকরা বারবার এখানে ভিড় জমান।

* কুর্গ, কর্ণাটক: ভারতের ‘স্কটল্যান্ড’ বলা হয় কুর্গকে। কফি বাগানের সুবাস আর চারপাশের জলপ্রপাত আপনার মন ভালো করে দেবেই। ব্রহ্মগিরি পাহাড়ের কোলে ট্রেকিং করা কিংবা অ্যাবি ফলসের দৃশ্য উপভোগ করা, কুর্গ সব দিক থেকেই সেরা। এখানকার স্নিগ্ধ জলবায়ু আর ঘন অরণ্য গরমের সেরা দাওয়াই।

* শিলং, মেঘালয়:  মেঘের চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এই শহরটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। শিলংয়ের এলিফ্যান্ট ফলস কিংবা ওয়ার্ডস লেকের মনোরম পরিবেশ মুগ্ধ করার মতো। উত্তর-পূর্ব ভারতের এই শৈলশহরটি খাসি পাহাড়ের কোলে এক অনন্য শান্তির নীড়। এখানকার জলবায়ু সারা বছরই আরামদায়ক ও মনোরম।

তবে ভ্রমণের আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া, হালকা গরম পোশাকের পাশাপাশি কিছু শীতের জামাকাপড় রাখা এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা জরুরি। একটু পরিকল্পনা করেই বেরিয়ে পড়ুন—এই দাবদাহে পাহাড়ই হতে পারে আপনার সবচেয়ে বড় স্বস্তির ঠিকানা। 

You might also like!