Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Travel

1 month ago

Sea Adventure: পোশাকহীন বিলাসযাত্রা! বিশ্বজুড়ে জনপ্রিয় এই ‘ন্যুড ক্রুজ’

Nude Cruise
Nude Cruise

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভ্রমণ মানেই নতুন অভিজ্ঞতার খোঁজ। আর সেই অভিজ্ঞতা যদি হয় সব সামাজিক বাঁধন ও কৃত্রিমতার বাইরে, তবে তা নিঃসন্দেহে অন্য মাত্রা পায়। এমনই এক ব্যতিক্রমী পর্যটনের নাম ‘ন্যুড ক্রুজ’ বা বস্ত্রহীন সমুদ্রভ্রমণ, যা ইতিমধ্যেই বিশ্বের বহু পর্যটকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই বিশেষ ক্রুজে যাত্রীরা নির্দিষ্ট সময়ের জন্য পোশাক ছাড়াই জাহাজে অবস্থান করেন। তবে বিষয়টি যতটা চমকপ্রদ শোনায়, বাস্তবে এটি ততটাই নিয়ন্ত্রিত ও নিয়মবদ্ধ। আয়োজকদের দাবি, এর মূল উদ্দেশ্য শরীরকে প্রদর্শন করা নয়, বরং নিজেকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং প্রকৃতিবাদী জীবনদর্শনের স্বাদ নেওয়া। 

মার্কিন পর্যটন সংস্থা ‘Bare Necessities’-এর উদ্যোগে আয়োজিত ‘Big Nude Boat’ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ন্যুড ক্রুজগুলির মধ্যে অন্যতম। ক্যারিবিয়ান সাগরের মনোরম জলরাশির মধ্যে দিয়ে প্রায় ১১ দিনের এই ভ্রমণে অংশ নেন হাজার হাজার যাত্রী। সফরসূচিতে থাকে একাধিক দ্বীপ ও পর্যটনকেন্দ্র। জাহাজে থাকে বিলাসবহুল থাকার ব্যবস্থা, রেস্তোরাঁ, স্পা, বিনোদনের নানা আয়োজন এবং আরও বহু সুযোগ-সুবিধা। তবে এখানে ধনী-গরিব বা সামাজিক মর্যাদার বিভাজন অনেকটাই মুছে যায়। পোশাকের আড়ালে নয়, মানুষকে মানুষ হিসেবেই দেখার বার্তা দেওয়া হয় এই ভ্রমণে।


তবে স্বাধীনতার সঙ্গে রয়েছে কড়া নিয়মও। জাহাজ যখন মাঝসমুদ্রে থাকে, তখনই কেবল পোশাকহীন থাকার ছাড়পত্র মেলে। কিন্তু জাহাজ বন্দরে নোঙর করলেই আবার সভ্য পোশাক পরে নিতে হয়। এমনকী নিজের ঘরের বারান্দাতেও তখন জামাকাপড় পরা বাধ্যতামূলক। জাহাজের মূল ডাইনিং রুমে রাতের খাবারের টেবিলে পোশাক পরাই নিয়ম। আর যেখানেই বসুন না কেন, নিচে একটি তোয়ালে রাখা আবশ্যিক। পরিচ্ছন্নতার স্বার্থেই এই নিয়ম। সহযাত্রীদের ছবি তোলার ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কোনও রকম অশালীন পোশাক বা আচরণ এখানে বরদাস্ত করা হয় না। নিয়ম ভাঙলে মাঝপথেই জাহাজ থেকে নামিয়ে দেওয়া হতে পারে।

এই অভিনব অভিজ্ঞতার জন্য খরচও নেহাত কম নয়। কেবিনের ধরন অনুযায়ী জনপ্রতি ভাড়া কয়েক হাজার ডলার থেকে শুরু হয়ে কয়েক দশ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ইতিমধ্যেই আগামী বছরের জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে। পর্যটনের প্রচলিত ধারণার বাইরে গিয়ে এক ভিন্ন স্বাদের সমুদ্রযাত্রা উপভোগ করতে আগ্রহীদের কাছে ‘ন্যুড ক্রুজ’ এখন এক নতুন আকর্ষণের নাম।

You might also like!