Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

Technology

2 years ago

Google Chrome: গুগল ক্রোম ব্যাবহার করেন? সতর্ক হন অবিলম্বে

Google Chrome (File Picture)
Google Chrome (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রাউজার হিসেবে আজও সারা বিশ্বে শীর্ষস্থানীয় গুগল ক্রোম। কিন্তু এবার এই ব্রাউজার সম্পর্কেই জরুরি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সংস্থা। জানিয়ে দিল, সতর্ক না হলে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে, এই আশঙ্কাও রয়েছে। চুরি করতে পারে সংবেদনশীল তথ্য, ইনস্টল করে দিতে পারে ক্ষতিকারক সফটওয়্যার। এমনকী, সেখান থেকে অন্য সিস্টেমে হামলাও করতে পারে। CERT-In তথা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা জানিয়ে দিল, এহেন পরিস্থিতিতে কী করণীয়।

CERT-In এই বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই জানাচ্ছে। প্রযুক্তির খুঁটিনাটি-সহ জানিয়ে দেওয়া হয়েছে উইন্ডোজ ও ম্যাক ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 125.0.6422.76/.77-এর আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার লিনাক্সের ক্ষেত্রে 125.0.6422.76 ভার্শনের আগের সব ভার্শনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব ত্রুটি এড়াতে ইউজারদের অবিলম্বে গুগল ক্রোম আপডেট করতে বলা হয়েছে। আর এর জন্য গুগল ক্রোমের (Google Chrome) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপডেট করতে হবে। আর তাহলেই সুরক্ষিত থাকতে পারবেন ইউজাররা। আর সেজন্য উইন্ডোজ ও ম্যাক ইউজারদের 125.0.6422.76/.77 ও লিনাস্ক ইউজারদের 125.0.6422.76 ভার্শন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ক্রোম আপডেটের ক্ষেত্রে অনেক সময় অটোমেটিক আপডেটও অন করা থাকে। সেক্ষেত্রেও বিপদের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত কুকি, ক্যাশে ডিলিট করা দরকার। ডিলিট করা যেতে পারে হিস্ট্রিও। ফলে হ্যাকাররা কোনও ভাবে ট্র্যাক করতে চাইলেও দিশা হারাবে। এছাড়া কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই ভালো। সামান্যতম সংশয় থাকলেই সতর্ক হতে হবে। অপ্রয়োজনীয় ব্রাউজার প্লাগইন টার্ন অফ করে রাখুন। অনেক সময় এটার মাধ্যমেই আপনার সিস্টেম দখল করে ফেলতে পারে হ্যাকাররা।

You might also like!