Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Odisha

4 months ago

Odisha Hospital Tragedy: ওড়িশার হাসপাতালে আগুনে মৃত ১০ রোগী, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

Odisha CM Mohan Majhi speaks to patient who escaped the fire at the SCB College and Hospital
Odisha CM Mohan Majhi speaks to patient who escaped the fire at the SCB College and Hospital

 

কটক, ১৬ মার্চ : ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে আইসিইউ-তে চিকিৎসাধীন অন্তত ১০ জন রোগীর। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে যান। তিনিই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোর ৩টে নাগাদ আচমকা আগুন লেগে যায়। দ্রুত ওয়ার্ডে আগুন ছড়িয়ে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। হাসপাতালের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১০ জনকে বাঁচানো যায়নি। মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, আইসিইউ-এর ভিতরেই সাত রোগীর মৃত্যু হয়েছিল। সেখান থেকে অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে যেতে আরও তিন জন প্রাণ হারান। তবে আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে, তা এখনও স্পষ্ট নয়। ভোরেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও। পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, "সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। ট্রমা আইসিইউ, তার পাশের আইসিইউ এবং প্রথম তলার ওয়ার্ডে ২৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে সাতজন আগুনে পুড়ে মারা যান। পরে আরও তিনজন মারা যান। চিকিৎসা কর্মী এবং নিরাপত্তা কর্মীরা রোগীদের উদ্ধার করতে গিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন; এই সময় তাঁরাও আহত হন এবং তাঁরাও চিকিৎসাধীন। আমরা যখন ক্ষমতায় আসি, তখন আমরা অগ্নি নিরাপত্তা উন্নত করার জন্য বিভাগকে নির্দেশ দিয়েছিলাম। চলতি আর্থিক বছরে, আমরা এর জন্য ৪২০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। কাজ চলছে। আগামী আর্থিক বছরে, আমরা এর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছি। আমি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছি। ঘটনার জন্য দায়ী যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোগীরা অন্য আইসিইউতে চিকিৎসাধীন।"

You might also like!