Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Life Style News

3 years ago

Pujo Special hair cutting saloon: পুজোর আগে বাজেট ফ্রেন্ডলি হেয়ার কাটিং চাই! চলে যান এই কয়েকটি স্যালোঁতে

Want budget friendly hair cutting before Puja! Go to some of these salons
Want budget friendly hair cutting before Puja! Go to some of these salons

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শরতের আকাশ জানান দিচ্ছে উৎসবে দিনগুলি গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। তারপরই এই শহর সেজে উঠবে পুজোর আলোতে। তিলত্তমার রাস্তা জুরে ছড়িয়ে পড়বে খুশি। আসুন না এই অবকাশে আপনিও সেজে উঠুন, এই পুজোতে যদি আপনি মনে করে থাকেন যে আপনার হেয়ার স্টাইল বা হেয়ার কাটিং হবে সব চাইতে সেরা ও বাজেট ফ্রেন্ডলি, তাহলে আপনার ডেসটিনেশন হওয়া উচিৎ শহরের এই বিশেষ কয়েকটি হেয়ার স্যালোঁ। 

১) সানফ্লাওয়ার


 পার্ক স্ট্রিট চত্বরের একটি জনপ্রিয় স্যালোঁর মধ্যে একটি হল 'সানফ্লাওয়ার'। তবে এই স্যালো শুধুমাত্র মহিলাদের জন্যই। এখানকার হেয়ার এক্সপার্টদের থেকে আপনি করিয়ে নিতে পারেন হেয়ার কাট, হেয়ার স্পা এছারাও পাবেন শর্ট বব স্টাইল।

২) জুইস


পার্কস্ট্রিট চত্বরের আরও একটি স্যালোঁ হল জুইস। এখানকার হেয়ার স্টাইলারদের হাতের জাদুতে আপনি পেয়ে যেতে পারেন একটি সুন্দর হেয়ার মেকওভার। শুরু হাজার টাকা থেকে। 

৩) পিঙ্ক ট্রি


আপনার জন্য হেয়ার কাটিংয়ের আরও একটি ডেসটিনেশন হল পিঙ্ক ট্রি। এখানকার অভিনবত্ব হল হলি থেকে বলি স্টাইল হেয়ার কাটিং। অর্থাৎ এখানে এলে আপনার হেয়ারকে স্টারেদের মত একটা ফিল্মি লুক দিতে পারবেন। 

৪) আ কাট অ্যাবভ


কেনাকাটার ফাঁকেই চলে আসতে পারেন হেয়ার কাট করাতে। আপনার হেয়ার স্টাইলের জন্য তৈরি পার্ক স্ট্রিটের 'আ কাট অ্যাবভ'। মাত্র ৫০০ টাকার বিনিময় আপনি পেয়ে যাবেন হেয়ার কাট ও হেয়ার স্পা।

৫) জুন টমকিনস্ স্যালোঁ


সাধারণ মানুষের পাশাপাশি বহু তারকাও একবার করে ঢু মেরে যান এই স্যালোঁতে। বালিগঞ্জ সার্কুলার রোডের পাশে অবস্থিত এই স্যালোঁতে হেয়ার কাট শুরু হাজারে।

৬) ব্রিজেট জোনস্ 


জুন টমকিনসের একটি ছোট ব্র্যান্ড ব্রিজেট জোনস্। এখানে এলে মাত্র ৮০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন নানান পরিষেবা। 

You might also like!