Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Life Style News

3 years ago

Japani Life :জাপানের মানুষের গড় আয়ু এত বেশি কেন ? জানেন

Japani Life
Japani Life

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব পরিসংখ্যান বলছে জাপানিদের গড় আয়ু অনেক বেশি আর জাপানিদের বার্ধক্য আসে অনেক পরে।কিন্তু তা কেন হয়? এ নিয়ে এক গবেষণা করা হয়।সেই গবেষণায় বলা হচ্ছে, জাপানিদের শরীরের ওই দুটি বিষয়ের জন্য দুটি প্রধান কারণ আছে।একটি তাঁদের 'জিন' ঘটিত কারণ।কিন্তু অপর কারণটি খাদ্যাভ্যাস।

   গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে -

  ১) টাটকা খাবার - জাপানিরা ইউরোপ আমেরিকা বা এখন ভারতের মতো ফ্রিজে রাখা খাবার খায় না। মাছ, মাংস থেকে শুরু করে একেবারে সবজি,ফল সব টাটকা খায়।এটাই ওদের খাদ্য সংস্কৃতি।

  ২) অল্প খাবার - জাপানিরা খুব অল্প কাবার খায়।তাই ওরা ছোট বটি, ছোট চামচ,ছোট প্লেট ব্যবহার করে।এটাই ওদের জীবনের অঙ্গ।

  ৩)পেটে ফাঁকা রেখে খোওয়া - জাপানিরা কখনো সম্পূর্ণ পেট ভরে খায় না।গড়ে ৮০ শতাংশ পেট ভরে কিন্তু অন্তত ২০ শতাংশ জায়গা পেটে ফাঁকা রাখে।

  ৪) সামান্য তেলের ব্যবহার - ওরা খাবারে তেল কম কিন্তু জল বেশি ব্যবহার করে।খুব বেশি সেদ্ধ বা বেশি ভাজা ওরা করে না।বেশি সেদ্ধ বা বেশি ভাজা করলে খাদ্যের ভিটামিন নষ্ট হয়ে যায়।

  ৫) সেদ্ধ খাবার বেশি পছন্দ - জাপানিরা ভাজা খাবার থেকে সেদ্ধ খাবার বেশি পছন্দ করে।ফলে শরীরে ফ্যাট কম ঢোকে।

  ৬) সামুদ্রিক মাছ বেশি - ওরা প্রচুর সামুদ্রিক মাছ খায়, কিন্তু অতি সামান্য তেল দিয়ে।ফলে ওমেগা3 ফ্যাটি এসিড ও খনিজ, মিনারেল ভরপুর থাকে।

   তাই পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ শুধু জিভ নয়,শরীর সুস্থ ও স্বাস্থ্য ঠিক রাখার জন্য জাপানিদের মতো খাদ্যাভ্যাস করা উচিত।


You might also like!