Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

জুতো পরলেই পায়ে দুর্গন্ধ হচ্ছে?রোজের ৫ অভ্যাসে বদল এনে দেখুন, সমস্যা দূর হবে নিমেষে

Smelly Feet
Smelly Feet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অত্যধিক ঘামের কারণে পায়ে দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। পায়ের পাতায় ঘাম জমে তাতে জীবাণুর আক্রমণ হয়। আর তার ফলেই মোজা এবং পায়ে দুর্গন্ধের (Smelly Feet) সমস্যা দেখা দেয়। এমনটাই মত বিশেষজ্ঞদের। ডায়াবিটিস কিংবা কিডনির অসুখ হলে ভিনিগারের মতো গন্ধ বেরোয় পা থেকে। কী ভাবে এই দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে পারেন?

১) ঘামের গন্ধ থেকে বাঁচতে সুতির মোজা ব্যবহার করুন। সিন্থেটিক মোজা পরলে ঘাম বেশি হয়, সমস্যা আরও বাড়ে।

২) ডায়েটে বদল আনুন। খুব মশলাদার খাবার বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। ঘন ঘন বদহজম হলেও ঘামে বিশ্রী গন্ধ হয়।মৃত কোষ তুলতে পায়ের ত্বকেও স্ক্রাবিং করার প্রয়োজন পড়ে। এক দিন অন্তর পায়ের ত্বক স্ক্রাবিং করলে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও কমে।

৩) চা-কফির নেশা থাকলে এড়িয়ে চলুন। যে কোনও উত্তেজক পানীয় শরীরে হরমোন নির্গমনে সাহায্য করে। ফলে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। তাতে স্নায়ু উত্তেজিত হয় পরোক্ষে। সহজেই ঘাম হয়।

৪) জুতো মাঝেমাঝেই রোদে দিন। জুতোর ভিতরে আলো-হাওয়া পৌঁছলে ছত্রাক, ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার প্রকোপ কমে। একই মোজা পর পর দু’দিন পরবেন না।

৫) রোজ সময় করে ঈষদুষ্ণ নুন-জলে পা ডুবিয়ে রাখুন মিনিট পনেরো। নুন ছত্রাক দূর করতে সক্ষম। ফলে পা ঘামার সমস্যাকে কমিয়ে দেয় অনেকটাই। একটু সময়সাপেক্ষ হলেও পা ঘামার সমস্যা থেকে রেহাই পেতে নুন-জলের জুড়ি নেই।

You might also like!