Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Women's Day 2023 : আন্তর্জাতিক নারীদিবসে গুগুলের অ্যানিমেশনে নারীশক্তির জয়গান

Google Doodle
Google Doodle

 

কলকাতা, ৮ মার্চ : যে কোনও বিশেষ দিনেই অন্যভাবে সেজে ওঠে গুগল ডুডল। স্বাধীনতা দিবস থেকে গান্ধীজয়ন্তী, হোলি থেকে বড়দিন— বদলে ফেলা হয় গুগল ডুডলকে। এবার আন্তর্জাতিক নারীদিবসের অ্যানিমেশনে নারীশক্তির জয়গান গাওয়া হল বিশেষ ডুডলের মাধ্যমে।

নারীরাই নারীদের শক্তি। তাঁরাই পরস্পরকে সমর্থন করে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠেন। আন্তর্জাতিক নারীদিবসে এই বার্তাই ফুটে উঠল গুগলের ডুডল। অভিনব অ্যানিমেশনের মাধ্যমে বুধবার নারীদিবস উদযাপন করল গুগল।

নারীই মাতৃ, নারীই সম্পদ, নারীই শক্তিস্বরূপিণী। জীবনের চড়াই-উতরাইয়ে তাঁরাই একে-অপরের অবলম্বন হয়ে ওঠেন। পাশে দাঁড়ান, শক্তি জোগান। ডুডলের অ্যানিমেশনের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরেছে গুগল। প্রতিটি ‘জিওওজিএলই’ ইংরেজি অক্ষরগুলি নানাক্ষেত্রে মহিলাদের কাঁধে-কাঁধ মিলিয়ে চলার লড়াইকে ফুটিয়ে তুলেছে। শুধুই প্রভাবশালী মহিলারা নন, একজন সাধারণ মা কীভাবে তাঁর সন্তানকে লালন করেন এবং তাঁর পরবর্তী প্রজন্ম তাঁকে দেখেই শিক্ষা পান, সে ছবিও সুন্দর ভাবে দেখানো হয়েছে ডুডলে।

বিশ্বজুড়ে মহিলারা নিজেদের অধিকারের অন্বেষণ চালান। উচ্চশিক্ষা থেকে সুবিচারের জন্য আন্দোলন, সর্বত্রই শামিল হতে চান। আর সেই পথ দেখান অন্য নারীই। মহিলাদের উন্নতি সাধনে কিংবা সমাজে সমান অধিকার পেতে অথবা ন্যায় বিচারের জন্য ঢাল হয়ে দাঁড়াতে হবে মহিলাকেই। সেখানে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। গুগল যেন এ বার্তাও দিতে চাইল ডুডলের মাধ্যমে। ডুডলটি তৈরি করেছেন অ্যালিসা উইনান্স।

You might also like!