Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Weather Forcast: বিদায় লগ্নে শীত, মহানগরীতে ফের বৃদ্ধি পেল তাপমাত্রা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : শীতের বিদায় লগ্ন এসে গিয়েছে, ভোরে ও রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলার দিকে পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে শীত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারর। তারপর থেকে আগামী তিনদিন তাপমাত্রা আরও দু'-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিনে তাপমাত্রার সেভাবে কোনও পরিবর্তন হবে না। কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে।

You might also like!