Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

HM pays tribute to Pingali Venkayya: পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা অমিত শাহর

Pingali Venkayya
Pingali Venkayya

 

কলকাতা, ২ আগস্ট, : ভারতের নিজস্ব তিরঙ্গা পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিনে তাঁকে ইংরেজি ও তেলুগু ভাষায় শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন মহান আত্মা পিঙ্গালি ভেঙ্কাইয়া জী'র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। একজন অদম্য দেশপ্রেমিক এবং বিরল প্রতিভা, ভেঙ্কাইয়া জী ব্রিটিশ পতাকার কাছে মাথা নত না করে এবং আমাদের নিজস্ব তিরঙ্গার নকশা করে ভারতীয় হওয়ার গর্বকে নতুন উচ্চতায় উন্নীত করেছিলেন। তাঁর অমর উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

প্রসঙ্গত, পিঙ্গালি ভেঙ্কাইয়া (২ আগস্ট, ১৮৭৬ – ৪ জুলাই, ১৯৬৩) ভারতের জাতীয় পতাকার নকশাকার। তিনি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছে ভাটলাপেনুমারুতে জন্মগ্রহণ করেন। স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়ার কেমব্রিজ করার জন্য কলম্বো যান। ভারতে ফিরে তিনি রেলের গার্ডের চাকুরি নেন, পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের অ্যাংলো-বৈদিক কলেজে যোগ দেন।

You might also like!