কলকাতায় জাঁকিয়ে শীতের এখনও ঢের দেরি, ভোরের ঠাণ্ডা উধাও হল বেলা গড়াতেই

weather forecast of kolkata and bengal
weather forecast of kolkata and bengal

 

কলকাতা, ৯ নভেম্বর : ভোরের দিকে হালকা কুয়াশার আনাগোনা শুরু হয়ে গিয়েছে কলকাতাতে, শীতের হালকা শিরশিরানিও অনুভূত হচ্ছে। তবে, এখনই শীতের আগমণ হবে না তিলোত্তমায়।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পুরোদমে শীত পড়তে এখনও ঢের দেরি। আপাতত আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী কয়েক দিন বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে, কলকাতার তুলনায় বেশি শীতল থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে রোদের তেজ। উত্তরবঙ্গে পাহাড় লাগোয়া কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…