Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast : শক্তি হারিয়ে দুর্বল নিম্নচাপ, বঙ্গে বৃষ্টি ও আর্দ্রতার অস্বস্তি

Weather Forcast
Weather Forcast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী 5 জুন পর্যন্ত বঙ্গের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও মৌসম ভবনের এই পূর্বাভাসের সুফল সেভাবে মেলেনি। আটচল্লিশ ঘণ্টা আগেও নিম্নচাপের হাত ধরে যে বৃষ্টির ভ্রুকুটি বঙ্গের আকাশে ছিল, তা হঠাৎ করেই উধাত্ত! বৃষ্টি আপাতত চললেও বঙ্গে ক্রমশ বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি৷

আসলে শক্তি খুইয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর অবস্থান উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকা। এটি আরও শক্তি হারিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়বে। এর কিছুটা প্রভাব উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে আর কোনও প্রভাব নেই। দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোনও সতর্কবার্তা নেই। ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনাও কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কোনও কোনও জায়গায়।

দক্ষিণবঙ্গের বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। আগামী 3-4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন দুই তাপমাত্রায় বাড়বে। বাতাসে জলীয় পারস্পের পরিমাণ বেশি রয়েছে। গরম ও জলীয়বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি কষ্টদায়ক হতে পারে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং শহর ওপরের পাঁচ জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জি,লিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। এই পাঁচ জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে তা কবে প্রবেশ করবে তা হাওয়া অফিস এখনই নিশ্চিত ভাবে জানায়নি। তবে নির্ধারিত দিন 10 জুন। কেরলে যেহেতু বর্ষা সময়ের আগে প্রবেশ করেছে, তাই মনে করা হয়েছিল বঙ্গেও বুঝি বর্ষার প্রবেশ অন্যান্য বছরের চেয়ে আগেই ঘটবে।

শুক্রবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 76 শতাংশ। আজ শনিবার দিনের আকাশ মেঘলা থাকবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

You might also like!